বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ক্লাস-পরীক্ষা চালুসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন ও আমরন অনশনের কর্মসূচি ঘোষনা

প্রতিবেদকের নাম / ৩১১ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ৪:০৯ অপরাহ্ণ

এম.এ জলিল,স্টাফ রিপোর্টার-

ক্লাস-পরীক্ষা চালুসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবীতে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ও আমরন অনশন কর্মসূচি ঘোষনা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মঙ্গলবার সকাল বেলা ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচীর হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কলেজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ভিপি লুবান মাহফুজ মিশুক। সেসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সোহাগ তালুকদার, ইমরান হোসেন, সজিব হাসান, সুকান্ত কুন্ডু, সুরাইয়া ইসলাম রুম্পা, মনিকা পারভিন, জয়া চক্রবর্তী, মুরাদ বিশ্বাস, আশিক ইমরান, ইসরাত জাহান, ঐশি প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ মাস যাবত প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তারা আরও অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে বন্ধ রয়েছে তাদের পরীক্ষা। তাই দ্রুত অনাপত্তিপত্র প্রদাণ ও ক্লাস পরীক্ষা চালুর দাবী জানান তারা।
এ ব্যাপারে ঝিনাইদহ ভেটেরিনারী কলেজ কতৃপক্ষ জানান, কলেজ থেকে পরীক্ষার তারিখ চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি। এজন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করাসহ বিভিন্ন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর