বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শিবচর প্রতিনিধি : / ১০৮ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ

 শিবচরে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে মজুত করা ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় ভুক্তভোগী কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাস ষ্ট্যান্ড ও শেখপুর ব্রীজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেখপুর এলাকার ‘মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ’ স্বত্বাধিকারী তনাই মোল্লা তার গদিঘরে এবং ‘মেসার্স রোকন স্টোর’-এর স্বত্বাধিকারী রোকন আকন তার নিজ বাড়ির নিচের গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এই অভিযানের নেতৃত্ব দেন। তল্লাশি চালিয়ে রোকন আকনের গোডাউন থেকে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার গদিঘর থেকে ১০ ব্যারেল মোট ২৮টি ভর্তি ব্যারেলে ৫৬০০ লিটার তেল পাওয়া যায়।

গত প্রায় ১৫ দিন ধরে শিবচর এলাকার কৃষকরা জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছিলেন। বিশেষ করে সেচ মৌসুমে তেলের অভাব কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। অভিযানের পর জব্দকৃত তেল স্থানীয়দের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

​অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তি বাড়াচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা ২৮ ব্যারেল তেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান,”​জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর