সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

জেলা পুলিশের বিশেষ শাখার তদন্ত হিমাগারে হুন্ডি কাজলের জমি গ্রহীতাদের বাসায় ওসির ভুড়িভোজ !

প্রতিবেদকের নাম / ২০১ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ৪:০৫ অপরাহ্ণ

এম.এ জলিল,স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার তদন্ত হিমাগারে ফেলে রেখে হুন্ডি কাজলের জমি গ্রহীতাদের বাসায় কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম ভুড়োভোজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কোটচাঁদপুরে চলছে সমালোচনার ঝড়। জালিয়াতির মাধ্যমে ভারতে পলাতক আলোচিত হুন্ডি কাজলের জমি বিক্রির খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে অনুসন্ধানী তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয় জেলা পুলিশের বিশেষ শাখা থেকে। অথচ দুই মাস আগে পাঠানো চিঠির কোন প্রতিবেদন দেন নি কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম। উল্টো হুন্ডি কাজলের গায়েবী উপ¯ি’তি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে জমি রেজিষ্ট্রির সাথে জড়িত এক গ্রহীতার বাড়িতে ভুড়িভোজ করে তদন্তের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। সুত্রমতে গত ২৭ জুলাই ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখা পত্রিকায় প্রকাশিত খবরের গুরুত্ব অনুধাবন করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন ওসি কোটচাঁদপুরকে। কারণ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী হুন্ডি কাজল ভারত থেকে গোপনে জমি রেজিষ্ট্রি করতে আসলে তার দায় অনেকটা পুলিশের উপর বর্তায়। যদিও হুন্ডি কাজল কোটচাঁদপুর এসে জমি রেজিষ্ট্রি করেনি বলে ঢাকা এআইজি মিডিয়া সেণ্টার থেকে গনমাধ্যম কর্মীদের জানানো হয়। তথ্য নিয়ে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে হুন্ডি কাজলের প্রায় ৭ বিঘা জমি জালিয়াতির মাধ্যমে বিক্রি হয়। জমি গ্রহিতা এবং সাবরেজিষ্ট্রারের দেয়া তথ্য মতে হুন্ডি কাজল নিজেই রেজিষ্ট্রী অফিসে উপ¯ি’ত হয়ে জমি রেজিষ্ট্রি করে গেছেন। অথচ রেজিষ্ট্রী অফিসের সব দলিল লেখক এটা মানতে নারাজ। কি ভাবে একজন ফেরারী আসামী পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে জমি রেজিষ্ট্রি করে এ নিয়ে তোলপাড় শুরু হলে বিভিন্ন দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর গুরুত্বপুর্ন বিষয়টি নজরে আনার জন্য ঢাকা এআইজি মিডিয়া সেণ্টার থেকে সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়। বলা হয় ফারুক আহমেদ কাজল ফেরার হয়ে প্রকাশ্যে কি ভাবে জমি রেজিষ্ট্রী করলো বা সে আদেও এসেছিলো কিনা তা খতিয়ে দেখা হ”েছ। ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিলেও কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম আমলে না নিয়ে দুই মাস হিমাগারে ফেলে রেখেছেন। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম ভুড়িভোজের কথা অস্বীকার করে বলেন, আমি তাদেরকে এখনো চিনি না। তাই খাওয়া দাওয়ার প্রশ্নই ওঠে না। পুলিশের বিশষ শাখার তদন্ত আসার কথা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাচনের পর আমি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর