সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দরিদ্রতাকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন ”বন্যা”

প্রতিবেদকের নাম / ৩৯০ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ৯:৪৩ পূর্বাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-

নাম বন্যা মজুমদার। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে ইউনিয়নে গোবরাইল গ্রামের রাম মজুমদারে মেয়ে । ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে ভর্তি পরিক্ষায় সমন্বিত মেধা তালিকায় ১০২ তম স্থান অর্জন করেছেন।
বন্যার বাবা অলংকার তৈরি প্রতিষ্ঠানের কাজ করেন এবং মা দীপা মজুমদার বাসায় বসে সেলাইয়ের মেশিনের কাজ করেন।বন্যার কোন ভাই নেই, চার বোনের মধ্যে বন্যা তৃতীয়।

পরিবারে দরিদ্রতার মধ্যে দিয়ে বন্যা চালিয়ে গেছেন পড়া শুনা।অভাবের কারণে পরিবার থেকে পড়াশোনা খরচ দিতে পারতেন না।তাই বন্যা নিজের বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে খচর মিটিয়েছেন।তার অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করে নিজের পায়ে দাড়ানোর।বন্যা খুব মেধাবী ছাত্রী ছিলো।বন্যা মজুমদার রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করেন। আর্থিক সংকটের কারনে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন আলহাজ্ব আমজাদ আলী ফয়জুর রহমান মহিলা কলেজে মানবিক বিভাগে। ২০১৯ সালে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে অর্জন করেন জিপিএ ৫। এর আগেও অষ্টম শ্রেণিতে পেয়েছিল ট্যালেন্টপুলে বৃত্তি।এ ছাড়াও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরষ্কার অর্জন করেছেন বন্যা মজুমদার।কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতির মাঝে চলমান জীবন থেকে শিখে আঁকতেন ছবি। যা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে ভর্তি পরিক্ষায় সাফল্য এনে দিয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোন কোচিং সেন্টারেও ভর্তি হয়নি বন্যা।
বন্যার এই সাফল্যে শিক্ষক, বাবা-মা, দাদা, দিদিসহ সকল সুহৃদের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বন্যা মজুমদার বলেন, ” ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখি। সে জন্য সকলের নিকট আর্শীবাদ কামনা করেছি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর