বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম / ১০৬ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৬:২৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি নবনির্মিত ২টি বিদ্যুৎকেন্দ্র, ১১টি গ্রিড সাবস্টেশন ও ৬টি সঞ্চালন লাইনেরও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে ১৮টি জেলার ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, ২টি বিদ্যুৎকেন্দ্র, ১১টি গ্রিড সাবস্টেশন ও ৬টি নতুন সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।

শতভাগ বিদ্যুতায়নের আওতায় যে উপজেলাগুলোকে আনা হয়েছে তা হলো: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সরাইল ও আশুগঞ্জ; চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া; কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদনগর; ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারী; গাইবান্ধা জেলার সাদুল্যাপুর এবং ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর।

এ ছাড়া শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা অন্যান্য উপজেলা হলো: মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, দৌলতপুর, সিঙ্গাইর ও শিবালয়; মৌলভীবাজার জেলার রাজনগর, মান্দা, ধামৈরহাট; নওগাঁ জেলার শাপাহার; নীলফামারী জেলার ডোমার; নোয়াখালী জেলার বেগমগঞ্জ; পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ; রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি; রাজশাহী জেলার বাগমারা; সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর; সিলেট জেলার জকিগঞ্জ ও ওসমানী নগর; নরসিংদী জেলার রায়পুরা এবং মাদারীপুরের কালকিনী।

প্রধানমন্ত্রীর উদ্বোধন করা বিদ্যুৎকেন্দ্র দুটি হলো কনফিডেন্স পাওয়ার বগুড়া-১ লিমিটেডের ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং নোয়াখালীর এইচএফ পাওয়ার লিমিটেডের ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

প্রধানমন্ত্রী জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাস্থানগড় ১৩২/৩৩ কেভি, রাজশাহী (উত্তর) ১৩২/৩৩ কেভি, চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি, ভালুকা ১৩২/৩৩ কেভি, বেনাপোল ১৩২/৩৩ কেভি এবং শরীয়তপুর ১৩২/৩৩ কেভি সাব স্টেশন উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি ৪০০/২৩০/১৩ কেভি গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় শ্যামপুর ২৩০/১৩২ কেভি সাব স্টেশন, পল্লী বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় গ্রিড সাবস্টেশন এবং সঞ্চালন জোরদারকরণ প্রকল্পের আওতায় শেরপুর ১৩২/৩ কেভি ও কুড়িগ্রাম ১৩২/৩৩ কেভি, পল্লী বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় নড়াইল ১৩২/৩৩ কেভি এবং রাজেন্দ্রপুর ১৩২/৩৩ কেভি জিআইএস (গ্যাস ইনসুলেইটেড সুইসগিয়ার) প্রকল্পের আওতায় রাজেন্দ্রপুর ১৩২/৩৩ সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী যে ৬টি সঞ্চালন লাইনের উদ্বোধন করেন সেগুলো হলো: পটুয়াখালী (পায়রা)-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন, যশোর-বেনাপোল ১৩২ কেভি সঞ্চালন লাইন, শরীয়তপুর-মাদারীপুর ১৩২ কেভি সঞ্চালন লাইন, তিস্তা-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন, মাগুরা-নড়াইল ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে যোগ দেন।

বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ‘বাংলাদেশে বিদ্যুৎ খাত: বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

এ ছাড়া, অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের উন্নয়নের ওপর একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শিত হয়।
মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। আর আজকের ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এল।

সূত্র আরও জানায়, দেশ এখন ২৩ হাজার ৫৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হওয়ায় ইতিমধ্যে ৯৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর