সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দ্রুত সময়ে মুজাক্কিরসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে: দেবহাটা প্রেসক্লাবের মানববন্ধনে বক্তারা

সাতক্ষীরা প্রতিনিধি: / ১৫০ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের মানববন্ধনে বক্তারা বলেছেন, সাংবাদিকদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আজ সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নির্যাতনের শিকার হলেও তার সঠিক বিচার হয় না। কারণ হামলাকারীরা বেশিরভাগ প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ভাবে বেঁচে যান। তাই সাংবাদিকদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যাবস্থা করা গেলে আমাদের সহকর্মীদের উপর হওয়া নির্যাতনের সঠিক বিচার পাব।
বক্তরা আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যেটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করব আমাদের জন্য একটি নিরাপত্তা আইন প্রনয়ণ করেন। একই সাথে সাংবাদিকদের নামে যখন তখন মামলা ও কর্মরত মিডিয়ার অনুমতি ছাড়া গ্রেপ্তার না করার দাবি জানানো হয়। এছাড়া দ্রুত সকল সাংবাদিক হত্যার বিচারের রায় প্রদান করা হলে সাংবাদিক নির্যাতন কমে যাবে। একই সাথে হত্যার শিকার সাংবাদিকের পরিবারের পাশে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাজধানী, বিভাগীয় শহর, জেলা, উপজেলা পর্যয়ে রাষ্ট্রয়ী ভাবে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা সহ বিভিন্ন দাবি জানানো হয় মানববন্ধনে।

গত শুক্রবার বিকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন বক্তরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব সম্মূখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার’র সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বর্তমান সহ-সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, অর্থ-সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এম,এ মামুন, এস,এম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কে,এম রেজাউল করিম, সাংবাদিক সজল রহমান, আব্দুস সালাম, এসকে অভি, লিটন ঘোষ বাপ্পি, শাহিনুর রহমান শাহিন, রুহুল আমিন, ডাঃ মনিরুল ইসলাম মনি, ইসমাইল হোসেন সহ কর্মরত সাংবাদিকরা।

উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। অতিদ্রুত হত্যাকারীদের আইনের আওতার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর