বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

নারী দিবসের প্রেরণা থেকেই নারী আন্দোলন আজ বিকশিত হয়েছে …….ইউএনও খন্দকার রবিউল ইসলাম

হাফিজুর রহমান শিমুলঃ / ১৮৯ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ৮ মার্চ, ২০২১, ৩:০৩ অপরাহ্ণ

নারী দিবসের প্রেরণা থেকেই নারী আন্দোলন আজ বিকশিত হয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস পালনে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম একথা বলেন। সোমবার( ৮ মার্চ) বেলা ০১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নবযাত্রা প্রকল্প, ওয়াল্ড ভিষনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, নবযাত্র প্রকল্পের ফিল্ড অফিসের ম্যানেজার আশিক বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সদস্য ঈলাদেবী মল্লিক, নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশান স্পেশালিষ্ট মোক্তার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী, মহিবুল্লাহ। উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের মোরশেদুল আলম রিপন, ভাস্কর বৈষ্ণব, উৎপল মন্ডল ও অমিতাভ মন্ডল প্রমুখ। প্রদান অতিথি তার বক্তব্যে আরও বলেন নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আন্তর্জাতিক নারী দিবসের রয়েছে অবিস্মরণীয় ভুমিকা ও তাৎপর্য। উপজেলা এলাকায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে প্রশাসন যথাযথ ভুমিকা রাখবে। তবে সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, এনজিওকর্মীদের বিশেষ ভাবে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর