সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া সেই শ্রমিক মারা গেছেন

প্রতিবেদকের নাম / ১৪৭ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৮:৩৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়া শ্রমিক মহির উদ্দিন (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী আলেয়া বেগম।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে ‘জমজম ফিড মিলে’ বাতাস বের হওয়ার পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিলেন কয়েক শ্রমিক। এ সময় রশিদুল ইসলাম নামের এক শ্রমিক পাইপটি মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে পেট ফুলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক মিলের অন্য শ্রমিকদের সহায়তায় তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকৎসকরা জানান, মহির উদ্দিনের খাদ্যনালির নিম্নাংশ ছিঁড়ে যাওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। সেই কারণে তাঁকে

লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শ্রমিক রশিদুল ইসলাম, জহিরুল ইসলাম বাবু এবং আরেক শ্রমিক জহুরুল ইসলাম পলাতক রয়েছেন।

মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান জানান, এটি নিছক দুষ্টামি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর