শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

প্রতিবেদকের নাম / ১২৪ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮:০৭ অপরাহ্ণ

আমি নবমুসলিম মোঃ হুসাইন সরদার (৩৭), পিতা- শ্রী মনিন্দ্র নাথ দাস, গ্রাম- শোভনা, ডাকঘর: শোভনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা। আমি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে “নিরাপত্তা প্রহরী” হিসাবে দীর্ঘ ১০ বছর যাবৎ আমার উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করিয়া আসিতেছি। গত ইং- ০১/১১/২০২০ তারিখ রোজ- রবিবার, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় তৃতীয় পাতার ৭নং কলামে, যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকায় শেষ পাতার ২নং কলামে, দৈনিক সুপ্রভাত পত্রিকার শেষ পৃষ্ঠায় ২ নং কলামে এবং দৈনিক যুগের বার্তা পত্রিকায় ১ম পাতায় ২ ও ৩ নং কলামে “শ্যামনগরে খাদ্য নিয়ন্ত্রকের নিরাপত্তা প্রহরীর দূর্নীতি তদন্তের দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে এবং বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত ছাড়া কিছুই নহে। একটি কু-চক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমাকে চাকুরীচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমি বিগত ২০ বছর পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করিয়া পিতার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত হইয়া এই “নিরাপত্তা প্রহরী” সামান্য বেতনে আমি সহ আমার স্ত্রী সন্তান সন্তানাদি লইয়া শ্যামনগর থানাধীন ইসমাইলপুর গ্রামস্থ গোডাউন মোড়ে হাজী নজরুল ইসলামের বাসা বাড়িতে ভাড়াটিয়া হিসাবে অবস্থান করিতেছি। আমি নাকি নিজ এলাকায় ১০/১৫ বিঘা জমি ক্রয় করিয়াছি, খুলনার ফুলতলাতে ১২ শতক জমিতে আলিসান বাড়ি তৈরী করেছি, ব্যাংক ব্যালেন্স, এনজিও প্রতিষ্ঠান পরিচালনা করে সুদের ব্যবসা করেছি, খাদ্য বান্ধব কর্মসূচীতে ডিলারদের কাছে সহায়তা করে অর্থ আদায় করে লক্ষ লক্ষ টাকার পাহাড় তৈরী করেছি মর্মে বিভিন্ন মনগড়া ইচ্ছামত সংবাদ পরিবেশন করেছে।
যদি ইহার প্রমান কেহ দিতে পারে তাহলে আমি চাকুরী থেকে স্বেচ্ছায় অব্যহতি নিব। এটা আমার কর্ম জীবনের বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আমি আদৌ কোন দূর্নীতির সাথে সম্পৃক্ত নই। আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ধরনের সংবাদ। এতে আমার চাকুরী জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। অত্র উপজেলায় ১০ টি বছর কর্মরত আছি। এই কর্মময় জীবনে আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যক্তি আমার অফিসের উর্দ্ধতন কোন অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে নাই। যাহা সরেজমিনে তদন্ত করিলে সত্যতা প্রমানিত হইবে। ১০/১৫ বিঘা জমি তো দূরের কথা আমার সামান্য বসবাসের জন্য নিজস্ব কোন সম্পত্তিও নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সামান্য নিরাপত্তা প্রহরী হিসাবে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি। আমাকে চাকুরীচ্যুত করার লক্ষ্যে একটি মহল বিভিন্নভাবে প্রভাবিত হইয়া আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করিয়াছে তাহা সংশ্লিষ্ট কতৃপক্ষকে সরেজমিনে তদন্ত করার জন্য জোর দাবী জানাচ্ছি। সাথে সাথে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ হুসাইন সরদার
নিরাপত্তা প্রহরী
শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
শ্যামনগর, সাতক্ষীরা।
মোবা: ০১৯১২-০৫৫৯৬৮

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর