সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

 ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : / ৯০ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ


মাদারীপুর জেলায় জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ফিলিং স্টেশনের মালিক এবং জ্বালানি ব্যবস্থাপনায় নিয়োগকৃত ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার( ৭ এপ্রিল ) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল নোমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক এবং জ্বালানি ব্যবস্থাপনায় নিয়োজিত ট্যাগ অফিসাররা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি, সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফুয়েল কার্ড পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ, ডিপো থেকে জ্বালানি সংগ্রহের সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় থানার সহায়তায় নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউএনও, ওসি ও ট্যাগ অফিসারদের দ্রুত অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ট্যাগ অফিসারদের নিয়মিত ফিলিং স্টেশন পরিদর্শন এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং অপ্রয়োজনে জ্বালানি সংগ্রহ বন্ধে ফিলিং স্টেশন মালিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর