সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাধা আসবেই, থামলে চলবে না: কাদের

ডেস্ক রিপোর্ট / ২০৬ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১, ৩:৪২ অপরাহ্ণ

তরুণদেরকে আগামী দিনের বাংলাদেশ আখ্যা দিয়ে তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জীবন মানে যুদ্ধ। যে জীবনে যুদ্ধ নেই চ্যালেঞ্জ নেই, সে জীবন জীবন নয়। চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে, কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না।’

তিনি বলেন, ‘তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অংকিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা।’

মঙ্গলবার (০৫ জানুয়ারি) এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তরুণদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকুরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নিতে হবে। চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকুরি দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখি সুযোগ উন্মুক্ত করে রেখেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে, তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা। সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনোমির।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।’

তিনি বলেন, ‘মাছে-ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্বমাঝে দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিয়ে তুলে ধরেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে।’ তরুণদের এসব অপরাধ থেকে দূরে থাকারও নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘করেনা মহামারি বিশ্বকে থমকে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন। করোনার নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগগিরই একটি সিদ্ধান্ত নেবেন।’

শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের চলমান যাত্রায় সকলকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখারও আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য এমিরিটাস অধ্যাপক ডক্টর আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাফর সাদেক প্রমুখ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর