সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাস-মিনিবাস ২২দিন বন্ধঃ সাতক্ষীরায় ত্রানের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৮৪ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ২:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা মখছুর রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, জুলফিকার হোসেন সবুজ প্রমূখ।

বক্তারা বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। টানা ২২ দিন গাড়ি বন্ধ থাকলেও এখনো পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি তাদের। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারগুলোর। বক্তারা আরো বলেন, শ্রমিক ইউনিয়নের বিপুল পরিমান ফান্ড থাকার কথা থাকলেও করোনাকালে তা ব্যয় করা হচ্ছে না।

বক্তারা মটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। একইসঙ্গে তারা ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় তারা বাস চালু করে দেওয়ার দাবি জানান।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর