সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির ও ঐতিহাসিক শাহী মসজিদ ঘুরে গেলেন

মনিরুজ্জামান জুলেট / ২৬১ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২০ মার্চ, ২০২১, ৩:৫১ অপরাহ্ণ

মনিরুজ্জামান জুলেট: ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত সার্বিক প্রস্তুতিতে আমি মুগ্ধ, সাতক্ষীরার মানুষ অতিথি পরায়ন, তাদের প্রস্তুতিতে কোন ঘাটতি নেই।
আজ শনিবার সকাল ১২ টায় ভারতের প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করতে এসে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী কথাগুলি বলেন।

মন্দির প্রাঙ্গনে হাই কমিশনার প্রবেশ করার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্তবৃন্দরা । তিনি ১২ টায় ৩০ মিনিটে শনিবার সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারতীয় প্রধান মন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার , মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। পরে মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদটির নির্মান শৈলী অবলোকন করেন।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী, সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা,বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদের সভাপতি এডভোকেট আলহাজ্ব আবুবকর সিদ্দিক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জি,এম, শোকর আলী ।
উল্লেখ্য আগামী ২৭ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র পীঠস্থান যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন এবং পূজায় অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর