সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ভাড়া নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম / ২১৬ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বাড়ি ভাড়ার পাওনা ১৫শ’ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মেহেদী (৪৮) নামে এক ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় শহরের নলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু নিয়ে পরিবারের দাবি, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, তর্কাতর্কির এক পর্যায়ে ভাড়াটিয়া মেহেদীকে ধাক্কা দিলে তিনি মেঝেতে লুটিয়ে পড়ে স্ট্রোক করে মারা যান।মৃত মেহেদী একই এলাকার মৃত ফজল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী মৃতের ছেলে আমিন জানান, দীর্ঘ কয়েক মাস যাবত তারা বাড়িওয়ালা রানার তিনতলা বাড়িতে ভাড়া থাকছেন। চলতি নভেম্বর ম‌াসের ভাড়া নিতে তাকে ক্রমশই চাপ দিচ্ছিলেন রানা। রাতে পাওনা ১৫শ’ টাকা ভাড়া চাইতে এলে আগামীকাল দেবে বলে জানান আমিন।কিন্তু বাড়িওয়ালা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বাবা মেহেদী এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
কিন্তু বাড়িওয়ালা তা না শুনলে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাড়িওয়ালা রানা, তার বোন পিংকি ও সুমন লাঠি দিয়ে পেটানো শুরু করলে মেহেদী মেঝেতে লুটিয়ে পড়েন।

আহতাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেহেদীর মৃত্যু নিয়ে স্থানীয় বেশ কয়েকজন জানান, ভাড়া নিয় দ্বন্দ্বের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে মেহেদীকে ধাক্কা দিলে তিনি স্ট্রোক করে মারা যান।

অপরদিকে, ঘটনার পর স্থানীয়রা মেহদীর মৃত্যুর বিচার চেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেন। পরে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আমরা মেহেদীর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। অভিযুক্তদের আটক করার চেষ্টা করছি। তারা বর্তমানে পলাতক রয়েছেন। মেহেদীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর