সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় পথহারা শিশুদের ঠিকানার সন্ধান

মোঃ আল-আমিন শেখ,টাঙ্গাইল প্রতিনিধি: / ১৪০ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১ মার্চ, ২০২১, ৩:৩৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ৫ শিশু খুজে পেয়েছে তাদের আসল ঠিকানা।

জানা যায়,২৮/০২/২০২১ তারিখ সন্ধ্যা পৌনে ৭ টা সময় কয়েকজন শিশু নাম পরিচয়হীন মাদ্রাসার শিক্ষার্থী দিনাজপুর হতে পথ হারিয়ে ভূঞাপুর থানাধীন নিকরাইল সাকিনস্থ বিসমিল্লাহ নামক খাবার হোটেলে আছে বলে সংবাদ পায় ভূঞাপুর থানা পুলিশ।

উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষনাত ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব এর নির্দেশে থানার জরুরী মোবাইল টিমের অফিসার এসআই মোঃ জুয়েল মিয়া সংগীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌছায়।

এসময় ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসায় পড়ুয়া ০৫ জন শিশু ছাত্রকে দেখতে পেয়ে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। প্রত্যেকেই দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্গত দক্ষিন আলোকডিহি কারিয়ানা হাফিজিয়া ও কওমী মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানায়।

পরে দিনাজপুর মাদ্রাসায় যোগাযোগ করা হলে,৫ শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয় এবং তাদের অবিভাবকদের বিষয়টি অবহিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান,পড়াশোনার চাপে ট্রেন যোগে শিক্ষার্থীরা ভূঞাপুর আসলে আমরা শিক্ষার্থীদের উদ্ধার করে আমাদের জিম্মায় রাখি।আজকে ১লা মার্চ দুপুরে শিক্ষার্থীদের অবিভাবকদের জিম্মায় শিক্ষার্থীদের কে পৌছে দেয়া হয়েছে।

এ বিষয়ে অভিভাবকবৃন্দ তাদের পথহারা শিশুদেরকে পেয়ে বুকে টেনে নেন এবং ভূঞাপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর