শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় নারী- শিশুসহ আহত ২০

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৩২ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৯ মে, ২০২১, ৩:০৩ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটায় চররহিমপুর মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সদর ইউনিয়নের চর রহিমপুর গ্রামের মসজিদটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই গ্রামের মুসল্লিদের পাশাপাশি স্থানীয় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বেশিরভাগ বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা বিভিন্ন গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, চরশ্রীপুরের শহিদুল ইসলামের ছেলে শাহিন কাদের বাপ্পী (৩০), চর রহিমপুরের শহিদুল সরদারের ছেলে শাহিন সরদার (৩৩), চরশ্রীপুরর মৃত ছফেদ আলী বিশ্বাসের ছেলে আবুল হাসান (৪৫), ইমাদুল গাজীর ছেলে ইদ্রিস আলী (২৬), মৃত আকিল উদ্দীন গাজীর ছেলে মুনসুর আলী (৫৫), চর রহিমপুরের আব্দুস সবুর সরদারের ছেলে আতাউর (১৪), সাবুর আলী সরদারের ছেলে আশিকুর (৩৫), আব্দুস সবুরের স্ত্রী মহসিনা খাতুন (৩৭), শওকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৮), মাজেদ সরদারের ছেলে শুকুর আলী (২৬), ছইল উদ্দীন সরদারের ছেলে হোসেন আলী (৩৫), শওকত আলীর ছেলে আহছান হাবীব (২৮), ওয়াহেদ আলী সরদারের ছেলে ফারুক হোসেন (৩৭)।

প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানিয়েছেন, চর রহিমপুর গ্রামের ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত একটি জামে মসজিদ রয়েছে তাদের। মসজিদটি পূর্ব থেকেই চররহিমপুর জামে মসজিদ নামে প্রতিষ্ঠিত ছিল। মসজিদটিতে পাশ্ববর্তী গ্রাম চরশ্রীপুরের বাসিন্দারাও নিয়মিত নামাজ আদায় করেন। ফলে দুই গ্রাম থেকে মসজিদটির সভাপতি ও সম্পাদক পদে দুজনকে মনোনীত করেন মুসল্লীরা। মসজিদের বর্তমান সভাপতি রয়েছেন চরশ্রীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবুল হাসান গাইন এবং সাধারণ সম্পাদক রয়েছেন চর রহিমপুর গ্রামের তোফাজ্জলের ছেলে রুহুল কুদ্দুস।

মসজিদটির নাম কেবলমাত্র চর রহিমপুরের নামে নামকরণ থাকায় দীর্ঘদিন ধরে চরশ্রীপুর গ্রামের মুসল্লিরাও তাদের গ্রামের নামটি মসজিদের নামে সম্পৃক্ত করার দাবী করে আসছিলেন। বিগত কয়েকমাস ধরে এ নিয়ে মসজিদের দুই গ্রামের মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মুলত মসজিদের বর্তমান সভাপতি আবুল হাসান গাইন চরশ্রীপুর গ্রামের বাসিন্দা হওয়ায় তার নেতৃত্বাধীন ওই গ্রামের মুসল্লীরা তাদের গ্রামের নামটি চররহিমপুরের আগে দেয়ার জন্য মসজিদ কমিটিকে তাগিদ দিয়ে আসছিল।

সম্প্রতি মসজিদটির উন্নয়ন কাজ শুরু হলে দুই গ্রামের নাম মিলিয়ে ‘চররহিমপুর, চরশ্রীপুর জামে মসজিদ’ হিসেবে মসজিদের নামকরণ টাইলস খোচিত করা হয়। এতেই বাঁধে মুল গন্ডগোল। নামকরণ টাইলসে কেন আগে চরশ্রীপুর না লিখে চররহিমপুর লেখা হলো তা নিয়ে ক্ষুদ্ধ হন কমিটির সভাপতি আবুল হাসান গাইনের নেতৃত্বাধীন মুসল্লিরা। ঘূর্নিঝড় ইয়াস’র রাতে মসজিদে লাগানো ওই নামফলকটির আংশিক ভেঙে ফেলা হলে বৃহষ্পতিবার মসজিদটির জমিদাতা হিসেবে চররহিমপুর গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে ইউনুছ আলী বাদী হয়ে মসজিদের সভাপতি আবুল হাসানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরোও উত্তেজনা ছড়িয়ে পড়ে সভাপতি আবুল হাসানের নেতৃত্বাধীন চরশ্রীপুরের মুসল্লি ও চর রহিমপুর গ্রামের মুসল্লিদের মধ্যে। শুক্রবার জুম্মার নামাজ শেষে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়লে মারপিট পাল্টা মারপিটে দুই উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর