সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মহানবীকে অবমাননায় কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩০৩ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৭:২৩ অপরাহ্ণ


শাহাদাত হোসেন কালিগঞ্জ প্রতিনিধি،:
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননার প্রতিবাদে ফ্রান্সের অভিযুক্ত চিত্রকরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের মাঠ চত্বর হয়ে তৌহিদী জনতা এক মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সমাবেশ থেকে বক্তব্য রাখেন মাওলানা কাজী অয়েজ কুরুনি, মাওলানা মুফতি হানিফুর রহমান ফয়েজী, মাওলানা আবুল হাসান, মাওলানা রবিউল ইসলাম, প্রমুখ।
বক্তাগণ ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সেই দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিশ্বের মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একইদিনে উপজেলার
চাম্পাফুল ইউনিয়নে বাদ জুম’আ ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদের মুসল্লিদের সমন্বয়ে বাদ জুম’আ বিক্ষোভ মিসিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উজিরপুর বাজারের চার রাস্তার মোড়ে বিশাল জনসমাবেশে আলোচনা রাখেন কেন্দ্রীয় উজিরপুর বায়তুন্ নুর জামে মসজিদের ইমাম মাওঃ আজিজুর রহমান। আলোচনায় তিনি বাংলাদেশের ফ্রান্সের দুতাবাসের মাধ্যমে জানিয়ে দিতে চান যে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন , মুসলমানরা তাদের জীবনের চেয়ে প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সঃ) কে বেশি ভালোবাসেন। তাই প্রিয় নবীকে নিয়ে ব্যাঙ্গ করা, শান্তির ধর্ম ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুশিয়ার করে দেন এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলীকা তৈরি করে তাকে জুতা মারেন ইসলাম প্রিয় জনগণ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর