সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মোদীর ঢাকা সফরে সই হতে পারে ৩ চুক্তি

স্টাফ রিপোর্টার: / ১৫০ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে দুদেশের মধ্যে অন্তত ৩টি চুক্তি স্বাক্ষর হতে পারে।

মঙ্গলবার (১৬ মার্চ) ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দুদেশের কিছু প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হতে পারে।

তিনি বলেন, ‘আমরা সমঝোতা স্মারকের ব্যাপারে এখনও কাজ করছি। আগামী দু-একদিনের মধ্যে আমরা সমঝোতা স্মারকের চূড়ান্তা রূপরেখা তৈরি করতে পারবো।’

১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। এর আগে কোনও সম্মেলন ছাড়া ৫ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মাত্র ১০ দিনের সময়কালে কখনোই ঢাকা সফর করেননি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিন মোদীকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে গার্ড অব অনার দেয়া হবে। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তিনি।

ওইদিন বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা করবেন মোদী।

সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন মোদী। একইদিন ঢাকার বাইরে সাতক্ষীরা ও গোপালগঞ্জের দুটি মন্দির পরিদর্শন করবেন তিনি। ২৭ মার্চ বিকেলে শেখ হাসিনা ও মোদীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন রাতেই দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মোদী।

বিদেশি অতিথিদের মধ্যে সবার আগে আগামীকাল ১৭ মার্চ তিনদিনের সফরে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সোলিহ। ১৯ মার্চ দুদিনের সফরে আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে।

২২ মার্চ দুদিনের সফরে বাংলাদেশে আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। ২৪ মার্চ দুদিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর