সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

রমজানে শুধু টিকা গ্রহণকারীরাই ওমরাহ করতে পারবেন

অনলাইন ডেস্ক / ৩১৮ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। সোমবার (৫ এপ্রিল) দেশটির সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একথা জানায়।

সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের অনুমতি পাওয়ার জন্য তিন ক্যাটাগরির ব্যক্তিকে ‘নিরাপদ’ বলে বিবেচনা করা হবে। তারা হচ্ছেন- যারা ইতোমধ্যে করোনা টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন, যারা কমপক্ষে ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন।

এই তিন ক্যাটাগরির ব্যক্তিরাই ওমরাহ পালন এবং মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি পাবেন। এছাড়া মদীনা নগরীর পবিত্র মসজিদে নববীতে প্রবেশের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন রমজান মাসের শুরু থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে। তবে কতদিন এই নিয়ম বহাল থাকবে সেটা পরিষ্কার করা হয়নি। আগামী ১২ এপ্রিল সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর তাই আগামী হজ মৌসুম পর্যন্ত এই নিয়ম কার্যকর রাখা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর