সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

লিভারপুল মেসি-নেইমারকে কিনতে চায় না

প্রতিবেদকের নাম / ১৮৪ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৭:২৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:  

শেষ হয়ে আসছে মৌসুম, এগিয়ে আসছে দলবদলের সময়। ইউরোপের ফুটবলে এখন খেলোয়াড় বিকিকিনি নিয়ে বিস্তর আলোচনা চলবে। দলবদলের বাজারে এখন গুঞ্জন, সদ্য প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী লিভারপুল নাপোলি থেকে কালিদু কুলিবালিকে উড়িয়ে আনতে পারে। যদিও সেটি মূলত দলবদলের ব্যাপারে যেসব সংবাদমাধ্যম সাধারণত উড়ো খবর দেয়, তাদেরই খবর বলে উড়িয়ে দিচ্ছেন অনেকে।

সেনেগালিজ সেন্টারব্যাক কুলিবালিকে চাইছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটিও। কুলিবালির চাহিদা বেশি বলে সুযোগ বুঝে নাপোলিও নিশ্চয়ই চড়া দাম হাঁকতে চাইবে। কিন্তু লিভারপুলের সাবেক তারকা জন বার্নস মনে করেন, কোনো ফুটবলারের জন্যই টাকার বস্তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে না অলরেডরা। এমনকি লিওনেল মেসি বা নেইমারকেও দরকার নেই তাঁর সাবেক ক্লাবের।
নাহ, ৩০ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জিতে লিভারপুল এই দলেই সন্তুষ্ট থাকতে চায়, মেসি-নেইমারের মানের খেলোয়াড়দেরও চায় না – ব্যাপারটা এমন নয়। আসলে বার্নস বলতে চাইছেন, দলবদলের বাজারে কোনো খেলোয়াড়কে নিয়ে প্রতিযোগিতায় নামবে না লিভারপুল। বড় অংক খরচ করে কাউকে দলে টানার ইচ্ছাও নেই অ্যানফিল্ডের ক্লাবটির।

২৯ বছর বয়সী কুলিবালিকে দলে টানা নিয়ে বার্নেসের ভাবখানা এ রকম যে – দলবদলটা হলে ভালো, না হলেও ক্ষতি নেই। সম্প্রতি তিনি বলেছেন, ‌’কুলিবালি খুব ভালো খেলোয়াড়। জো গোমেজ (লিভারপুলের ইংলিশ সেন্টারব্যাক) উঠে আসছে। কুলিবালি এলে ওকে সাহায্য করতে পারবে। কুলিবালি হচ্ছে বড় মঞ্চে খেলার জন্য প্রস্তুত একজন খেলোয়াড়। ওকে নিতে পারলে তো ভালোই হয়। কিন্তু ওকে ছাড়াও তো লিভারপুলের অবস্থা ভালো। অন্য যে কোনো দলের চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে। তাই (খেলোয়াড় দলে টানার চেয়ে) না হারানোটাই বেশি ভালো হবে।’

শিরোপা জিততে বড় নাম নয়, কার্যকরী খেলোয়াড়ই বেশি প্রয়োজন বলে মনে করেন বার্নস। আর ক্লপ সেটা করবেন বলেই বিশ্বাস তাঁর, ‌’ম্যানচেস্টার সিটি কুলিবালিকে দ্বিগুণ বেতন দিতে চাইলে সে সেখানেই যাবে। কিন্তু লিভারপুল সব সময় নিজেদের খেলোয়াড়দের উন্নতির দিকেই খেয়াল রাখে। আমার মনে হয় না লিভারপুল এবার খুব বেশি খেলোয়াড় কিনবে।’

বেশি দামি খেলোয়াড় তো কিনবে না বলেই মনে করেন বার্নস। বিশেষ করে খেলোয়াড় কিনতে গিয়ে কখনোই ফতুর হওয়ার কথা ভাববে না তাঁর সাবেক দল, ‌’লিভারপুল খেলোয়াড় কেনার জন্য দেউলিয়া হতে চাইবে না। নেইমার বা মেসির মতো খেলোয়াড় চাইবে না লিভারপুল, যাঁদের কিনতে গিয়ে ফতুর হতে হবে।’
অবশ্য এরই মধ্যে করোনাভাইরাস-উত্তর আর্থিক সংকটের কথা ভেবে লাইপজিগ থেকে টিমো ভেরনারকে কেনার সুযোগ ছেড়ে দেওয়া লিভারপুল যে এবার খুব একটা বড় নামের দিকে ছুটবে না, তা তো সহজেই অনুমেয়।

সূত্র: প্রথম আলো অনলাইন

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর