শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

শাহারুল আমিন। / ২৭৭ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ৫ আগস্ট সকাল ৮ টায় শ্যামনগর উপজেলা পরিষদ ভবনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।
পরে জন্মবার্ষিকী স্মরণে শ্যামনগরে অসচ্ছল ক্রীড়াবিদ সাইফুল ইসলাম,খ্যাতনামা ক্রীড়াবিদ ঈশ্বরীপুরের গাজী আবদুল হামিদ ও দক্ষ সংগঠক নকিপুরের আজিজুল হক মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়।

দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।

শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের (প্রস্তাবিত শ্যামনগর পৌরসভা) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় শ্যামনগর বাসস্ট্যান্ডে অবস্থিত সিটি সুপার শপের কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে এক আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, নকিপুর কমিউনিটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ,শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর থানার থানার ওসি(তদন্ত) কাজী শহিদুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান এস,এম,আব্দুর রউফ, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন সহযোগী সংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে এডভোকেট জহুরুল হায়দার বলেন, আধুনিক ক্রীড়া জগতকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ কামাল ছিলেন বদ্ধ পরিকর।
সেই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে তিনি নিয়েছিলেন সাহসী এক যোদ্ধার ভূমিকা। বাংলার মানুষের কাছে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে দ্রুততার সাথে পরিচিতি লাভ করেছিলেন তিনি।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন শ্যামনগর বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুর রহমান।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর