সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা নরেন্দ্র মোদীর

শ্যামনগর প্রতিনিধিঃ / ৩১৯ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৯:৩৫ অপরাহ্ণ

শ্যামনগর (সদর): সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনকালে সেখানে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২৭ মার্চ) সকালে যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়ে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন এএনআইকে সাক্ষাৎকার প্রদানকালে এই ঘোষণা দেন তিনি।

এএনআইকে নরেন্দ্র মোদী বলেন, যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ২০১৫ সালে বাংলাদেশে এসে ঢাকেশ^রী মন্দিরে গিয়েছিলাম। আজ কালীমাতার সান্নিধ্যে এসে আশির্বাদপ্রাপ্ত হয়েছি। করোনার মহামারী থেকে তিনি আমাদের নিরাপদে রাখুক।

এসময় যশোরেশ্বরী কালী মন্দিরের পাশে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যেন স্থানীয়রা কমিউনিটি হলটি ব্যবহার করতে পারে, সেইভাবেই এটি তৈরি করা হবে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় যেন তারা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সে জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে।

এর আগে সকাল ১০টা ১২ মিনিটে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরে অবতরণ করে। এরপরই মন্দিরে পৌঁছান তিনি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর