সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে সাংবাদিক জামিনুরের উপর সন্ত্রাসী হামলা, থানায় এজাহার

প্রতিবেদকের নাম / ২২২ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ৮:০৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মীর জামিনুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত জামিনুরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে শ্যামনগর সদর বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার স্বীকার হন তিনি। এঘটনায় সাংবাদিক জামিনুর রহমান ৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারভূক্ত আসামীরা হলো, নকিপুর গ্রামের মতিয়ার খাঁর ছেলে জাহিদুল ইসলাম(২৩), নূরুল হক এর ছেলে মিলন (২২) ও আতিয়ার রহমানের ছেলে মোঃ আছাদ (২৩)। এঘটনায় সাংবাদিক মহল সহ সচেতন মহল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ সাংবাদিক জামিনুর শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের কাছে মোবাইল ফোনে সরকারীভাবে ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকার অনুদান পাইয়ে দেওয়ার জন্য প্রত্যয়ন বাবাদ জনপ্রতি ৫০ টাকা গ্রহণের অভিযোগ বিষয়ে তার বক্তব্য জানতে চান। এসময় অধ্যক্ষ কথা বলার সময় বিরক্তবোধ করেন এবং বলেন, ‘আমার আর মাত্র ৭/৮ মাস চাকুরী আছে। আমি অনেক টাকা খরচ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে আসছি। এক্ষণে আমার খরচের টাকা তোলার প্রয়োজন। তাছাড়া আমার পূর্ববর্তী কর্তৃপক্ষ জনপ্রতি ১০০/- টাকা গ্রহণ করেছিল। সে ক্ষেত্রে আমি মাত্র ৫০/- টাকা নিচ্ছি। এতে দোষের কি আছে।’ প্রতি উত্তরে সাংবাদিক জামিনুর রহমান জানায়, কলেজের দুই হাজার ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৫০ টাকা করে আপনি মোট এক লক্ষ টাকা নিয়েছেন। এঘটনার বিষয়টি অধ্যক্ষ আবুল হোসেন পরিকল্পিতভাবে কলেজের সাবেক ছাত্রলীগ কর্মীদের জানান এবং মোবাইলে ধারনকৃত রেকর্ডিং নষ্ট করার নির্দেশ দেন। অধ্যক্ষের নির্দেশ পেয়ে আসামীরা সাংবাদিক জামিনুর রহমানের উপরে সন্ত্রাসী হামলা চালায় এবং তার ব্যবহৃত ক্যামেরা সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিনিয়ে নেয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘটনার যাবতীয় তথ্যের প্রমানাদি সাংবাদিক জামিনুর রহমানের কাছে রক্ষিত আছে। সাংবাদিক জামিনুরের উপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বলেন, ‘সন্ত্রাসীদের কোন দল নেই। সাংবাদিকের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘যে যতটা পানিতে নামবে তার ততটা কাপড় ভিজবে।’ এবিষয়ে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর