সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ষষ্ঠ বারের মত সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে

সাতক্ষীরা প্রতিনিধি। / ২৯৩ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ৯ মে, ২০২১, ২:১০ অপরাহ্ণ

করোনায় একবছর বন্ধ থাকার পর এবার আবারো দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম। বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা। দু’বছর আগের চেয়ে দ্বিগুন আম এবার বিদেশের বাজারে যাচ্ছে। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানী বাড়ছে সাতক্ষীরার আম।
সাতক্ষীরা খামারবাড়ি সূত্রে জানা গেছে, মাটি ও আবহাওয়া অনুকুলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও ভাল। এসব কারণে ২০১৪ সাল থেকে আম রপ্তানী হচ্ছে ইউরোপের ফ্রান্স, জার্মানী, লন্ডন, ইটালি ও পর্তুগালে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফএও এর যৌথ কারিগরী সহায়তায় শনিবার রপ্তানীর উদ্দেশ্যে সাতক্ষীরা ছেড়েছে ৫০০ কেজি গোবিন্দভোগ জাতের আম।
আম চাষী কাশেমপুরের হায়দার আলী, পুরাতন সাতক্ষীরার আবু জ্ফার ছিদ্দিকীসহ কয়েকজন জানান, দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুনগত মান বজায় রাখতে সদা তৎপর ছিলেন আম চাষিরা। বিদেশে আম পাঠাতে পেরে খুশী তারা। তবে তারা আমের দাম নিয়ে মনক্ষুন্ন।
তবে সরকারি প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে সাতক্ষীরায় বিভিন্ন জাতের আম বিদেশীদের রসনা তৃপ্ত করে বৈদিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন আম চাষী ও ব্যবসায়িরা।
প্রোগাম অফিসার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান জানান, জেলা জুড়ে ৫০০ জন চাষিকে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা সলিডারিডাড। নিরাপদ আম বিদেশে পাঠাতেই এই প্রচেষ্টা।
বেসরকারি সংস্থা উত্তরণ এর সফল প্রকল্প এর প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন বলেন, এবছরই গোবিন্দভোগ আম বিদেশে যাচ্ছে। আমের বিদেশের বাজারকে সুসংহত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ‘সফল প্রকল্প’।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার কৃষিবিদ নূরুল ইসলাম জানান, এবার ৫০০ মেট্রিক টন আম বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। জেলায় এবার ৫ হাজারেরও বেশি বাগানে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মে.টন। আর ৫০০ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ করা হয়েছে। ২০১৪ সাল থেকে শুরু হয় সাতক্ষীরার আম বিদেশ যাত্রা। করোনার কারণে গতবছর বন্ধ থাকার পর এবারো আম জার্মানী, ফ্রান্স, ইটালিসহ বিদেশের বাজারে যাচ্ছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর