সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরার শ্যামনগরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যার প্রচারের অভিযোগে স্বামীসহ ছয়জনের নামে মামলা

শ্যামনগর প্রতিনিধি। / ১৮৫ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ৩১ মে, ২০২১, ৯:৪০ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে যৌতুকের দাবিতে এক অন্তঃস্বত্বা গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর গলায় ওড়ান পেঁচিয়ে আত্মহত্যার প্রচার দেওয়ার অভিযোগে স্বামীসহ ছয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

নিহত গৃহবধুর বাবা খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মোকছেদ শেখ বাদী হয়ে সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। বিচারক গোলাম আযম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, নিহত গৃহবধুর স্বামী শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মারুফ বিল্লাহ, শ্বশুর মোস্তফা গাজী, শ্বাশুড়ি ফরিদা পারভিন, দেবর জিএম মহিবুল্লাহ, নোনদের স্বামী কয়রা উপজেলার বেদকাশি গ্রামের বাচ্চু ঢালী ও নোনদ আলেয়া বেগম।
মামলার বিবরনে জানা যায়, দু’ বছর আগে খুলনার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মোকছেদ শেখের মেয়ে সাদিয়া খাতুনের সঙ্গে শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মারুফ বিল্লাহ’র বিয়ে হয়। বিয়ের পর থেকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী মারুফ বিল্লাহ ও তার পরিবারের সদস্যরা সাদিয়াকে প্রায়ই নির্যাতন করতো। এরই জের ধরে গত ১৫ মে সন্ধ্যায় অন্তঃস্বত্বা সাদিয়া বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করায় কাঠ ও বাঁশের লাঠি দিয়ে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশের গলায় ওড়না পেঁচিয়ে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেয় তার স্বামী ও শশুর বাড়ির লোকজন। এঘটনায় তড়িঘড়ি করে নিহতের দেবর জিএম মহিবুল্লাহ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরদিন খবর পেয়ে নিহতের বাবা মোকছেদ শেখ লাশ দেখার পর থানায় এজাহার দিলেও নতুন করে মামলা নেওয়া সম্ভব নয় বলে থানা থেকে জানিয়ে দেন। থানা মামলা না নেওয়ায় সোমবার আদালতে মামলাটি দায়ের করেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. অসীম কুমার মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর