সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ চিকিৎসক বদলী

সাতক্ষীরা প্রতিনিধি। / ২৫১ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৭ জুলাই, ২০২১, ১২:১৬ পূর্বাহ্ণ

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একই দিনে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে যশোর জেলা হাসপাতালে ও ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃতদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার (৮ জুলাই) পূর্বাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।
যশোরে জেলা হাসপাতালে বদলিকৃতরা হলেন- সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ডা.মো.শরিফুজ্জামান, ডা.মো.আল-মামুন হোসেন, ডা.প্রবীর কুমার দাশ, ডা.মো.মনিরুজ্জামান, ডা.মো.মোজাম্মেল হক, ডা.মো.শরিফুল ইসলাম, ডা.মো.সাইফুল ইসলাম, ডা.হোসনে আরা হোসেন, ডা.মো.সাইফুল্লাহ ও ডা.জি এম ফারুকুজ্জামান।

অন্যদিকে, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃতরা হলেন- ডা.শেখ আবু সাঈদ, ডা.ফারহানা হোসেন, ডা.মোছা.খসরুবা পারভীন, ডা.সুতপা চ্যাটার্জি, ডা.মো.শামছুর রহমান, ডা.মো.ইনামুল হাফিজ, ডা.মো.জাহিদুল ইসলাম, ডা.মো.ফকরুল আলম, ডা.নাসরিন সুলতানা, ডা.মো.নাছির উদ্দিন গাজী, ডা.শেখ নাজমুস সাকিব, ডা.ফাহমিদা জামান, ডা.মেহনাজ নাজরীন, ডা.উপমা গুহ রায়, ডা.মো.আনিসুর রহমান ও ডা.শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে। করোনার মহামারী পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যবিভাগ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর