সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাপাহারে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম / ১৩১ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৫:৩৫ অপরাহ্ণ

আবু বক্কার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ এবারে বৈশ্বিক দুর্যোগ নভেল করোনাভাইরাসের কারনে নওগাঁর সাপাহারে সীমিত আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল থেকে বিছিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯ টায় সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ভবন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনে আয়োজনে এক ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। অনুষ্ঠিত ভার্চুয়ালী আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক, পেশাজীবি নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা অংশগ্রহন করেন।

অপরদিকে সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভাগুলোতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করে তাদের আত্মত্যাগ অক্ষুন্ন রেখে অর্জিত বিজয় সুমন্নত রাখার আহ্বান জানানো হয়।

দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর