সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

”সড়কে প্রাণ গেলো কৃষকের”

প্রতিবেদকের নাম / ২৪৬ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ৪:১৫ অপরাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-

মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় তারিকুল ইসলাম (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় উপজেলার হাট দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।নিহত তারিকুল দারিয়াপুর নতুন পাড়ার বাসিন্দা। তাঁর ভাই নাজমুল দারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাহেব নামে এক ব্যক্তি জানান, দারিয়াপুর কলেজে একটি নতুন প্রবেশদ্বার তৈরি হচ্ছে। সকালে সেই প্রবেশদ্বারের কাজ পর্যবেক্ষণ করছিলেন কলেজের অধ্যক্ষ নিজামুদ্দিন। এই পথ দিয়ে সাইকেলে করে যাওয়ার সময় অধ্যক্ষ নিজামুদ্দিনের সঙ্গে কথা বলতে রাস্তার পাশে দাঁড়ান তারিকুল। বেলা ১১টার দিকে ইটভাটার জ্বালানি টানা একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তারিকুলকে চাপা দেয়। এ সময় ট্রাকের একটি চাকা তারিকুলের বুকের ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান হাসপাতালে আসার আগেই তারিকুলের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর