সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

নারী ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় (সুজন) এর মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১৭৯ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় সুজন (সুশাসনের জন্য নাগরিবক) সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতার প্রতিবাদে মানববন্ধন গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং একই দিনে বেলা ১২টায় শহরের মেহেদীবাগ আরা এনজিও অফিসে সুজনের সাতক্ষীরা জেলা কমিটির আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ আজারুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ,বি,এম, সেলিম। বক্তব্য রাখেন এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কালাম, প্রভাষক ইদ্রিস আলী, অধ্যক্ষ আবু নছর, শাকিবুর রহমান, মেহেদী হাসান, এ্যাডঃ সরদার সাইফ, মোঃ রোকনুজ্জামান, নাজমুল আরেফিন, তৈমুর হাসান, এ্যাডঃ সেলিনা আক্তার, লিলি জেসমিন, আবু ছালেক, হাসিনা খাতুন, সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, সাংবাদিক আবু সাঈদ, আকাশ হোসেন, আব্দুল গফুর, মোঃ নাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দেশে নারী, শিশু নির্যাতন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রতি সাতক্ষীরাতেও ৩টি উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি লঞ্চে ও বাসে নারীকে গণধর্ষণ করা হচ্ছে এবং সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ৩য় শ্রেণির ছাত্র খুন হয়েছে। ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। আগামী ১৭ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা কমিটির পুনঃর্গঠন, ২৪ অক্টোবর কলারোয়া উপজেলা কমিটি পুনঃর্গঠন, ৩১ অক্টোবর শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা কমিটি পুনঃর্গঠনের সিদ্ধান্ত হয়। আগামী ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বর্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর