সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ভিপি নুরের সংগঠনের তিন নেতা আটক

প্রতিবেদকের নাম / ১৫৪ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৯:১২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর করা ধর্ষণ মামলার আসামি নাজমুল হুদা ও মো. সাইফুল ইসলামসহ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠনের তিন নেতাকে ডিবি আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নুরের সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম জানান, তাঁরা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে খোঁজ নিতে গেলে ডিবি তাঁদের নেয়নি বলে জানানো হয়।

জাহেদুল ইসলাম জানান, মামলার আসামি নাজমুল হুদা গতকাল মগবাজারে একটি কম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তখন সেখান থেকে তাঁকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় চানখাঁর পুল এলাকার বাসা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়। আর প্রেস ক্লাব এলাকা থেকে নিয়ে যাওয়া হয় মো. সোহরাব হোসেন নামের সংগঠনটির আরেক নেতাকে। তিনি একটি প্রতিবাদসভায় যোগ দিতে গিয়েছিলেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার মামলা করেছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। রাজধানীর লালবাগ থানায় করা মামলায় প্রধান আসামি ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুন। তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক। এতে নুর তিন নম্বর আসামি। অন্য আসামিরা হলেন নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর