শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আশাশুনিতে মৎস্য ঘেরে পুতে রাখা এক যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম / ১১৬ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৫:৩৫ অপরাহ্ণ

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের পুত্র চন্দ্রশেখর(২১)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মাছের ঘেরে পুতে রাখা অবস্থায় তার মরদের উদ্ধার করে আশাশুনি থানা পুলিশ। তার পরিবারে জানান, রবিবার রাতে নিজ মাছের ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় চন্দ্র শেখর। এরপর সোমবার সকাল ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার খোঁজ খবর নেয় পরিবারের সদস্যরা। কোথাও খুঁজে না পেয়ে ওই মাছের ঘেরে ভিতরে পানিতে রাখা ডালপালার মধ্যে তল্লাসী চালায়।

ডালপালা টেনে তুলতেই কাদা-মাটির ভিতর থেকে বেরিয়ে আসে চন্দ্র শেখরের মরদেহ। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানায় পুলিশ। চন্দ্র শেখরের স্বজনদের দাবি, চন্দ্র শেখরের সাথে কারো শত্রুতা ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুতে রাখা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় সূত্রটি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর