সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আজ থেকে খুচরা বাজারে আলুর কেজি ৩৫ টাকা, টিসিবির ২৫

প্রতিবেদকের নাম / ১৮৩ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:১১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট :টানা দুই সপ্তাহ সংকট চলার পর অবশেষে আলুর দাম নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সরকার ও ব্যবসায়ীরা। আজ বুধবার থেকে বাজারে প্রতি কেজি আলু খুচরায় সর্বোচ্চ ৩৫ টাকা দরে বিক্রি হবে। গতকাল মঙ্গলবার পণ্যটির দাম নিয়ে ব্যবসায়ী ও সরকারের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজারে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে কি না তা পর্যবেক্ষণে এরই মধ্যে জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। এ ছাড়া আজ থেকে রাজধানীতে ২৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক দেওয়ান আশরাফ হোসেন বলেন, ‘আমরা আলুর বিষয়ে বিস্তর খোঁজ-খবর নিয়েছি। সেই অনুযায়ী আগের দাম নির্ধারণ করা ছিল। কিন্তু ওরা (ব্যবসায়ী) যখন বাজারে আলু সরবরাহ বন্ধ করে দিল তখন ওদের সঙ্গে বৈঠকে বসি। সেখানে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। ব্যবসায়ীরাও কথাবার্তা বলেছেন। উভয়পক্ষের সম্মতিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সঙ্গে সঙ্গেই আমরা এই দামের বিষয়ে জেলা প্রশাসকদের অবগত করে চিঠি দিয়েছি। যেহেতু ব্যবসায়ীদের প্রতিনিধিদের উপস্থিতি ও সম্মতিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তাই এই দামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

আজ বুধবার থেকেই এই দাম কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ‘শ্যামবাজার-কারওয়ান বাজারের বিক্রেতারা গণমাধ্যম ও আমাদের জানিয়েছেন, তাদের কাছে আলু নেই। খুচরা বিক্রেতাদের কাছেও সামান্য পরিমাণে আলু আছে। সুপারশপগুলোতে হয়তো কিছু বেশি আলু আছে। তবে সে পরিমাণও সামান্য। তাই আগামীকাল থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। কেউ এই দাম না মানলে প্রশাসন ব্যবস্থা নেবে।’

হঠাৎ করেই চলতি মাসের শুরুতে বাজারে আলুর দাম বেড়ে যায়। কেজিপ্রতি ৩৫ টাকায় বিক্রি হওয়া পণ্যটি বাজারে ৫৫-৬০ টাকা দরে বিক্রি হতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি বিপণন অধিদপ্তর গত ৭ অক্টোবর হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারিতে ২৫ টাকা ও খুচরায় ৩০ টাকা দাম নির্ধারণ করে। ওইদিন রাতেই এই দাম বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়া হয়। একইসঙ্গে আলুর দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে শুরু করে তারা। অনুসন্ধানে অধিদপ্তর দেখতে পায়, বর্তমানে দেশে চাহিদার অতিরিক্ত পরিমাণে আলু মজুদ রয়েছে। তবুও হিমাগার মালিকরা বাড়তি দামে পণ্যটি বিক্রি করছেন।

আলুর দাম নির্ধারণ করে দেওয়ার পরও হিমাগার মালিক ও আড়তদাররা দাম না কমানোয় অভিযানে নামে প্রশাসন। এছাড়া সরকারের বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজিদরে আলু বিক্রির সিদ্ধান্ত হয়। এরপর গত সোমবার থেকে আড়তদার ও হিমাগার মালিকরা বাজারে আলু সরবরাহ বন্ধ করে দেওয়ায় সংকট চরমে পৌঁছায়। সমস্যা সমাধানে গতকাল কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর। সেখানে সিদ্ধান্ত হয়, হিমাগারে প্রতি কেজি আলু ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা ও খুচরা কেজিপ্রতি ৩৫ টাকা দরে বিক্রি হবে। এ দাম বাস্তবায়নে মাঠে থাকবে জেলা প্রশাসন ও সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া গত ১৮ অক্টোবর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দেওয়া ঘোষণা অনুযায়ী, আজ থেকে খোলা বাজারে আলু বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি ২৫ টাকা দরে একজন ক্রেতা দৈনিক সর্বোচ্চ ২ কেজি আলু কিনতে পারবেন। তবে আপাতত কেবল রাজধানীতেই পণ্যটি বিক্রি হবে। আলুর বাইরেও ওইসব ট্রাকে পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর