বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী স.ম মোরশেদ আলী বিজয়ী

প্রতিবেদকের নাম / ১৪৮ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১০:০৭ পূর্বাহ্ণ


আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স.ম মোরশেদ আলী (ভি.পি মোরশেদ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফপেয়েছেন ৫৭৭৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নিছার আলী পেয়েছেন ৭৬৪ভোট।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে মোরশেদ আলীকে নির্বাচিত ঘোষনা করা
হয়েছে।মনোরঞ্জন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ভোটার ছিলো ১৭৪৪৫। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩৫৮৯জন। বিভিন্ন কারণে ভোট বাতিল হয়েছে ২৪৩টি। ফলে বৈধ ভোটের সংখ্যা ১৩৩৪৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৮ভাগ।২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন সম মোরশেদ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রউফ কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। অপর স্বতন্ত্র প্রার্থী নিছারআলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ নির্বাচনে ওই তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর আগে দিনভর ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ভোটারদের ভিড় লক্ষ্যণীয় ছিলো, দুপুরের দিকে কিছুটা কম চোখে পড়লেও দুপুরের পর বেশ ভিড় লক্ষ্য করা যায়। ভোটারদের সতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোতায়েন করা হয় পুলিশ, র‌্যাব, ডিবি, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল একাধিক টিম। শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করণের সকল ব্যবস্থা গ্রহন করে প্রশাসন।

ভোটাররা জানিয়েছেন, তারা পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। এখানে কোন প্রার্থীর লোক বা অন্য কেউ বাধা দেয়নি।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এ ভোটগ্রহণ। সন্ধ্যার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।কেরালকাতা ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৬১ জন ও মহিলা ৮ হাজার ৬৮৪ জন। কেন্দ্রের সংখ্যা ৯টি আর ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৪২টি।

প্রসঙ্গত: উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা
ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর