বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে রাতের আঁধারে যুবককে পিটিয়ে টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম / ১৫৮ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ

মারুফ বিল্লাহ রুবেল:শ্যামনগরঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মঠবাড়িয়ায় এক যুবককে রাতের আঁধারে বেধড়ক মারপিট করে ১২ হাজার টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে মঠবাড়ী গ্রামের মোর্শেদ আলীর বাড়ির পাশে ঘটনাটি ঘটেছে।

আহত মোঃ আসমত শেখ (২২) মুন্সিগঞ্জ ইউনিয়ন মৌখালী গ্ৰামের মৃত আমজেত শেখার ছেলে। আসমতের পিতা মাতা বেঁচে না থাকার কারণে মঠবাড়িতে তার ফুফু ফাতেমা বেগমের বাড়িতে থাকে।

বুধবার দিবাগত রাতে মঠবাড়ি সালামের চায়ের দোকান থেকে আই,পি,এল খেলা দেখে যাওয়ার পথে মর্শেদের বাড়ির সন্নিকটে পৌঁছালে সন্ত্রাসীরা আসমতের পিছন দিক থেকে গলায় রশি পেঁচিয়ে এলোপাথাড়ি মারপিট করে তার হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নেওয়া চেষ্টা করে। মোবাইল নিতে না পারায় তাকে মারপিট করে ঘটনাস্থলে অবস্থিত রবিউল ইসলামের ঘেরের মধ্যে পানিতে ফেলে দেয়। তখন সে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশী মিজানুর রহমান, এনামুল, মর্শেদ, রিজিয়া বেগম, সকিনা বেগম সহ অনেকে এসে তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পেয়ে শ্যামনগর থানার এএসআই শফিকুল ইসলাম (শফিক) স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, হামলাকারী ছেলেটির বিরুদ্ধে এর আগেও এ ধরনের অনেক অভিযোগ আছে। এছাড়াও স্থানীয়রা বলেন, সাগর একজন মাদকাসক্ত এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত বর্তমানে সে এলাকায় একটি কিশোর গ্যাং তৈরি করেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আসমত বলেন, আমি খেলা দেখে বাড়ি যাওয়ার পথে মঠবাড়ির হাসান মিস্ত্রির ছেলে সাগর ও অন্য একজন আমাকে পিছন দিক থেকে আমার গলায় রশি পেচিয়ে ব্যাপক মারপিট করে। তারা আমার মোবাইল নেওয়ার চেষ্টা করে এবং আমার কাছে থাকা ১২ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে আমাকে একটি মৎস ঘেরের মধ্যে পানিতে ফেলে দেয়।

অভিযুক্ত সাগরের বাবা হাসান মিস্ত্রি বলেন, আমার ছেলে আসমতকে মারপিট করেছে এটি সত্য তবে টাকা ছিনতাই করার বিষয়টি সত্য নয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর