শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

২ মামলায় আরও ৫ দিনের রিমান্ডে সেলিমপুত্র ইরফান

প্রতিবেদকের নাম / ১২১ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৩:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মেঝো ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বরখাস্ত হওয়া) ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (০৮ নভেম্বর) পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট (সিএমএম) কায়সারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শওকত আকবর এ তথ্য জানিয়েছেন।

এদিন সকালে আসামি ইরফান ও তার দেহরক্ষী আসামি জাহিদকে আদালতে হাজির করা হয়। এরপর অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় তাদের প্রত্যেককে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।

এসময় আসামিপক্ষের আইনজীবী ইরফান ও জাহিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ইরফান ও জাহিদকে ৩ দিন করে এবং মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রত্যেককে ২ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর ল্যাবএইডের সামনে নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় পরদিন ২৬ অক্টোবর ধানমন্ডি থানায় ইরফানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ মামলায় ইরফানকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ মামলায় ইরফানের দেহরক্ষী জাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় কারাগারে আছেন ইরফানের সহযোগী এ বি সিদ্দিক ওরফে দীপু এবং ইরফানের গাড়িচালক মিজানুর রহমান।

মামলায় ওয়াসিফ আহমেদ খান অভিযোগ করেন, ২৫ অক্টোবর রাতে স্ত্রীকে নিয়ে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকারযুক্ত একটি গাড়ি। ওয়াসিফ নিজের পরিচয় দিলেও গাড়ি থেকে নেমে একজন গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যান। এরপর গাড়িটি কলাবাগান বাসস্ট্যান্ড সিগন্যালে দাঁড়ালে ওয়াসিফ মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে গাড়ির জানালায় টোকা দিয়ে নিজের পরিচয় দেন এবং কথা বলতে চান। গাড়ির ভেতরে থাকা লোকজন কোনও কথা না বলে তাকে উপর্যুপরি মারধর করেন। তিনি জানতে পারেন, তার ও তার স্ত্রীর ওপর হামলাকারী সাদা পাঞ্জাবি পরিহিত ব্যক্তি সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এর বাইরেও এজাহারে তিনি আরও তিনজনের নাম উল্লেখ করেন। তারা হলেন- এ বি সিদ্দিক, জাহিদ ও মিজানুর রহমান। ইতোমধ্যে চার আসামিকেই গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর দিন ২৬ অক্টোবর পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা সরকারদলীয় সাংসদ হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফানকে এক বছর কারাদণ্ড ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। ইরফানের দেহরক্ষী জাহিদকে ওয়াকিটকি বহনের দায়ে ৬ মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ইরফান ও জাহিদের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় চারটি মামলা করে র‌্যাব।

এদিকে ইরফানের নৈতিক স্খলনজনিক অপরাধ ও অসদাচরণের অভিযোগে ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর