সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

প্রতিবেদকের নাম / ২৬৬ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৭:২২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন।

এস এম জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীকে ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ওমর ফারুক ডাব প্রতীকে ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন।তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি।

রিটার্নিং অফিসার জানান, মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। ভোটের শতকরা হার ১৪.১৮। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর