বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ই-পাসপোর্ট গ্রহণে অনীহা

প্রতিবেদকের নাম / ১৮৩ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ

খুলনা অফিস : খুলনা বিভাগীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম খান বলেছেন, খুলনা বিভাগের সব জেলার পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। তা সত্ত্বেও পাসপোর্ট-প্রত্যাশীরা মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদন করছেন।
তিনি ই-পাসপোর্টের সুবিধাগুলো সকলের মাঝে প্রচার করে এমআরপির বদলে ই-পাসপোর্ট গ্রহণে পাসপোর্ট-প্রত্যাশীদের আগ্রহী করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান বটিয়াঘাটায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের তেঁতুলতলা মোড় স্লুইসগেট ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্তকরণ ও কৃষির স্বার্থে ওই গেট দিয়ে লবণাক্ত পানি প্রবেশ না করানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া সভায় রূপসাসেতুর টোলপ্লাজা-সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমি দখলমুক্ত করা, শিল্পে ব্যবহারের জন্য অধিগ্রহণ করা জমির সঠিক ব্যবহার না হলে বরাদ্দ বাতিল করে সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
সভায় জানানো হয়, সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান অবিলম্বে শুরু হবে।
এছাড়া নগরীর বঙ্গবন্ধু স্কয়ার থেকে গোল চত্বর পর্যন্ত চার লেন বাস্তবায়নে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও-সহ সংশ্লিষ্টরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর