সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

রাতভর অভিযান-গুলি, সকালে আস্তানা ছেড়ে ৪ জঙ্গির আত্মসমর্পণ

প্রতিবেদকের নাম / ১৪৬ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০, ৩:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : প্রায় ৯ ঘণ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই বাড়ির ভেতর থেকে ৪ জঙ্গি আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাত ২টার পর থেকেই উপজেলার উকিলপাড়া এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িটির ভেতরে থাকা ৪ জঙ্গি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ৪ জঙ্গি হলেন- কিরণ ওরফে হামিম ওরফে শামীম, নাইমুল ইসলাম, আতিউর রহমান ও আমিনুল ইসলাম।

র‌্যাব বলছে, অভিযানের পর ওই বাড়ি থেকে পিস্তল, গান পাউডার, প্রশিক্ষণ সামগ্রী ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে বাড়িটি ঘিরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, উকিলপাড়া এলাকায় ফজলুল হক নামের এক শিক্ষকের বাড়িতে অনেক দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। এরমধ্যে কয়েক মাস আগে বগুড়া থেকে দুজন অপরিচিত লোক সেখানে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব বৃহস্পতিবার রাত থেকে পুরো উকিলপাড়া এলাকা ঘিরে ফেলে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়ি ঘিরে শুরু হয় অভিযান।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এর মধ্যে র‌্যাব ওই বাড়িতে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। পরে সকাল পৌনে ১১টার দিকে ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

এর আগে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ জানিয়েছিলেন, ওই বাড়িটি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হয়। ওই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিকে রাত থেকে বাড়িটি ঘিরে র‌্যাবের অভিযান ও গুলির শব্দে পুরো এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই বাড়ির আশপাশ দিয়ে স্থানীয়দের চলালচ করতে নিধেষ করেছে র‌্যাব।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর