সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাপাহারে শীতের প্রকোপ : ফুটপাতের দোকান গুলোতে ক্রেতার হিড়িক!

প্রতিবেদকের নাম / ১৫৬ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৩:৩৩ অপরাহ্ণ


আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় নওগাঁর সাপাহারে জেঁকে বসেছে কনকনে শীত ! গত তিন ধরে একনাগারে শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীত বাড়ার সাথে সাথে সদরের ফুটপাতগুলোতে জমে উঠেছে শীতবস্ত্র কেনাকাটার হিড়িক।

উপজেলা সদরের ফুটপাত গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতের মাটিতে, ভ্যানে ও টং সাজিয়ে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে আছে ব্যাবসায়ীরা। টানা তিন দিন যাবৎ শৈত্য প্রবাহ বাড়ার ফলে মধ্যে স্তর ও নিম্ন স্থরের লোকজন এসব দোকানে শীতের কাপড় কেনার জন্য ভিড় করছে । শুধু নিম্ন ও মধ্যে স্তরের লোকজনই নয় বরং উচ্চবিত্ত স্তর সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনও ভিড় করছে ওই ফুটপাতের শীতবস্ত্রের দোকান গুলোতে। মহা ধুমধামের সাথে ক্রয়-বিক্রয় চলছে ওই ফুটপাত গুলোতে।

উপজেলা সদরের ফুটপাত পট্টির শীত বস্ত্র বিক্রেতা আবুল কালামের সাথে কথা হলে সে জানায়, গত কয়েকদিন যাবৎ দোকান নিয়ে বসে থাকার পরেও দেখা মেলেনি কোন ক্রেতার। কিন্তু বর্তমান সময়ে শীতের প্রকোপ বাড়ার ফলে শীতবস্ত্র বিক্রয় হচ্ছে অন্যান্য দিনের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুন।
শীত বস্ত্র কিনতে আসা ওবাইদুল ইসলাম জানায়, “বর্তমানে একটি শীতের কাপড় মার্কেটের ভালো কোন দোকানে কিনতে গেলে সর্বনিম্ন টাকা লাগে ৫’ শ।

কিন্তু এই ফুটপাতে অনেক সময় ভালো মানের কাপড় কম দামে পাওয়া যায় এজন্য এসেছি কমদামে নিজের পছন্দমত শীতবস্ত্র সংগ্রহ করার জন্য”।
শীতের প্রকোপ আরো বাড়লে এই দোকানদার গুলো প্রায় কেনা দামের চেয়ে ৩ থেকে ৪ গুন মুনাফা অর্জন করতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর