সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

জনবল সংকটে সাপাহার সাপাহার মহিলা বিষয়ক কার্যালয়

আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : / ১৫৮ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৬:৩৫ অপরাহ্ণ

নওগাঁ জেলার সাপাহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালায়ে জনবল সংকট। এখানে নেই স্বচল তেমন কোনো যানবাহন ব্যবস্থা।

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুর্পাভাইজার এ,কে,এম, মোবাশেখ হাসান জানান, দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি), দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প(চলমান), স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, জয়িতা নির্বাচন, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা মূলক কার্যক্রম, শিশুশ্রম নিরোধ ও পরীবিক্ষণ, মানবপাচার প্রতিরোধ কার্যক্রম এবং সরকারি নির্দেশনার আলোকে দিবস উদযাপন কার্যক্রম পরিচালনা করতে হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন জানান, ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থ বছরে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) আওতায় ৫৮৫৬ জন নারীকে নেয়াহয়েছে। দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০২০ সালে ৩০০ জন, সবমিলে ৮৭০ জনকে ভাতা দেয়া হয়েছে ও হচ্ছে।মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমে ২০২০ সালে ৫১ জন ও মোট ২২১ জনকে ক্ষুদ্রঋণ দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প(চলমান) ২০১৯ সালে ২০০ জন এবং ২০২০ সালে ১৫০ জনকে প্রশিক্ষণদেয়া হয়েছে। ৭ টি সমিতিকেস্বেচ্ছাসেবী মহিলা সমিতির নিবন্ধন দেয়া হয়েছে। প্রতি বছর ৫টি ক্যাটাগরিতে উপজেলার সকল (৬টি) ইউনিয়ন পরিষদ এলাকায় জয়িতা নির্বাচন করা হয়। এছাড়া সচেতনামূলক আরো ৫টি কাজ করতে হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়কে।

তিনি জানান, এসব কাজ আমি ও একজন মাত্রহিসাব রক্ষক কাম ক্রেডিট সুর্পাভাইজারকে করতে হচ্ছে। এছাড়া আমাকে মহাদেবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এখানে একটি মাত্র ফিফটি মোটরসাইকেল রয়েছে। সেটি অচল থাকায় কোনো কাজে আসে না।এর আগে জনবল ও যানবাহনের চাহিদা দেয়া হয়েছে। আশা করছি, শিগগিরই জনবল ও যানবাহনের সমস্যার সমাধান হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরো জানান, এখানেএকজন কর্মকর্তা, একজন হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার, একজন অফিস সহকারী, একজন প্রশিক্ষক এবং একজন অফিস সহায়কের পদ রয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর