সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন শিকদার

পারভেজ রানা / ২১৩ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৫ অপরাহ্ণ

আগামী ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালীর মহিপুর থানাধীন ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে বিজয়ী হলে প্রত্যেক জনগণের শিক্ষা ও চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন শিকদার

অধ্যক্ষ দেলোয়ার হোসেন শিকদার গণমাধ্যমকে জানান, ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের প্রত্যেক ব্যক্তির শিক্ষা ও চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করাই তার নির্বাচনের প্রধান লক্ষ্য। ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তিনি ।

তিনি আরো জানান, কলাপাড়ায় কর্মরত থাকার কারণে সব সময় মানুষের পাশে না থাকতে পারলেও, তার পরিবার দীর্ঘ ৫০ বছর যাবৎ ডালবুগঞ্জের মানুষের পাশে রয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়ের জণগন তাকে নির্বাচিত করলে মাদক ও সন্ত্রাস নির্মূল করে শূন্যের কোঠায় আনার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এ প্রার্থী আরো জানান, যুব সমাজের বেকারত্ব দেশে প্রধান অভিশাপ। এই বেকারত্বের জন্যই যুব সমাজ মাদকসহ বিভিন্ন অপরাধে নিজেদের জড়িয়ে ফেলছে। তাই তিনি নির্বাচিত হলে ডালবুগঞ্জ ইউনিয়নের বেকার যুব সমাজকে কর্মসংস্থান করে দেয়ার চেষ্টা করবেন বলেও গণমাধ্যমে ওয়াদা করেন।

এ ছাড়াও জরুরি যোগাযোগ মাধ্যমগুলোর উন্নয়নসহ সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। সবশেষে ইভিএম পদ্ধতিতে ভোট দাবিসহ সাধারণ মানুষকে একক আধিপত্য থেকে মুক্ত করার আশ্বাস ব্যক্ত করে বলেন, ডালবুগঞ্জ ইউনিয়নের মানুষ আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে স্বতঃস্ফূর্তভাবে পরির্বতনের পক্ষে তাদের ভোট দেবে, ইনশাআল্লাহ্।

উলেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস সালাম সিকদার-এর মৃত্যুর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পরে এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮
ফেব্রুয়ারি (রবিবার) ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (বুধবার) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাছাই শেষে ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ধার্য্য করা হয় এবং আগামী ২৮ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের শূন্য কোঠায় উপ-নির্বাচন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর