সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়তে হবে: মৎস্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: / ২২৩ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩৩ অপরাহ্ণ

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার কেরাণীগঞ্জে ঢাকাস্থ খুলনার সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের বনভোজন ও মিলনমেলা ২০২১-এ অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সন্তানদের শেখাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতা কাকে বলে। তাদেরকে শেখাতে হবে বঙ্গবন্ধু একটা প্রতিষ্ঠান ছিল। তার জীবনালেখ্য পড়াতে হবে। বঙ্গবন্ধু কন্যা মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা ঊনিশ বার মৃত্যুর মুখোমুখি হয়েও কীভাবে অদম্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটাও এ প্রজন্মকে শেখাতে হবে।

তিনি আরও বলেন, ৭১ এ পাকিস্তানিদের নৃশংসতার কথা নতুন প্রজন্মকে জানাতে হবে। একদিন বাংলাদেশে আমরা ক্ষমতায় নাও থাকতে পারি, কিন্তু আমাদের সন্তানরা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠে।

ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণ করে মৎস্যমন্ত্রী বলেন, ৭ মার্চ প্রকৃতপক্ষে বাঙালির স্বাধীনতা ঘোষণার দিন। বঙ্গবন্ধু ৭১ এর ২৬ শে মার্চ প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এদিন তিনি যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেছিলেন। তার মানে ৭ মার্চে স্বাধীনতার ঘোষণা হয়ে গিয়েছিল। এটাই বাস্তবতা।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর