সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বরিশালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পলাশ চন্দ্র দাস,বরিশাল: / ১৫১ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ অপরাহ্ণ

বরিশালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর বরিশাল আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস।

সংগঠনের জেলা সভাপতি গাজী আব্দুস ছালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সিনিয়রসহ সভাপতি জিয়া শাহীন।
অনুষ্ঠানে বক্তাগণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারীদের পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, ১১তম গ্রেড প্রদান, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাকরন এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি নাসির হোসেন তালুকদার, বরিশাল কলেজ শিক্ষক সমিতি নেতা আমিনুল ইসলাম খোকন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দারিয়া, ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. হাফিজ।

সম্মেলনে জিয়া শাহীনকে সভাপতি এবং ইছা তালুকদারকে সাধারণ সম্পাদক করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর