সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে নরমাল ডেলিভারীর সংখ্যা

প্রতিবেদকের নাম / ১৫৭ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ

আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার সীমান্তবর্তী মফস্বলে অবস্থিত সাপাহার উপজেলা । এই মফস্বল এলাকায় অবস্থিত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ থেকে আরো বেশ কিছুদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছিলো রং-বর্ণহীন অবস্থায়। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি সেজেছে স্ব বর্ণে । হাসপাতাল চত্বরের চারিদিকে নানান ধরণের ফুল ,ফল , বনজ ও ঔষধী গাছের সমারোহ যেন চোখ জুড়াবার মতো!
চারিপার্শ্বে হলুদ, লাল সহ নানা বর্ণের ফুলের সুবাসে বাতাস যেনো এক অপরূপ লীলাভ‚মির নিদর্শণ বহন করছে। শুধু কি তাই! স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের অবস্থাও নজরে আসার আসার মতো! এরই ধারাবাহিকতায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান। এই স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারীর সংখ্যা আসলেই নজর কাড়ার মতো! এতসবের পিছনে যে ব্যক্তিটির অক্লান্ত পরিশ্রম ও মেধা জড়িয়ে আছে সে আর কেউ নয়, তিনি হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।
ডাঃ রুহুল আমিন একান্ত সাক্ষাৎকারে এ প্রতিনিধিকে জানান, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০ সালের ডিসেম্বর মাসে নরমাল ডেলিভারী হয়েছে ৩৩ জন, চলতি বছরের জানুয়ারীতে নরমাল ডেলিভারীর সংখ্যা ৪০জন, ফেব্রæয়ারী মাসে ৪১জন প্রসূতি মায়ের নরমালে বাচ্চা ডেলিভারী হয়েছে। এতে করে গত তিন মাসে মোট ডেলিভারীর সংখ্যা দাঁড়ায় ১১৫ জনের। যা এই স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বিরল একটি দৃষ্টান্ত।
ডেলিভারী রুম ও ডেলিভারী রোগীদের স্বাস্থ্য সেবা সম্পর্কে ডাঃ রুহুল আমিন বলেন, এর পূর্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের ডেলিভারীর জন্য একটি মাত্র রুম ছিলো যা এই হাসপাতালের জন্য যথেষ্ট ছিলোনা। পরবর্তী সময়ে তার ঐকান্তিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবহৃত একটি রুমকে ডেলিভারীর কাজে লাগানোর লক্ষ্যে ব্যাবহার উপযোগী করে তোলা হয়। যার ফলে বর্তমানে উপযুক্ত একটি ডেলিভারী রুমে পরিণত করা হয়। যেখানে নির্ধারিত ছয় জন নার্সকে নির্দিষ্ট শিডিউলের মাধ্যমে ডিউটি দেয়া হয়।
এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ উন্নয়নের অংশ হিসেবে নরমাল ডেলিভারী একটি গুরুত্বপূর্ণ ভ’মিকা বহন করছে। এতে করে একদিকে গরীব রোগীরা যেমন পাচ্ছেন উন্নত স্বাস্থ্য সেবা অপরদিকে বেঁচে যাচ্ছেন ক্লিনিকের দালালদের নানাবিধ খপ্পর থেকে। ডাঃ রুহুল আমিনের এ ধরণের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর