বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে বিশেষ অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৮ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২২ মার্চ, ২০২১, ৬:৩২ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি: পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং করণীয় বিষয়ক, বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টায় গণস্বাক্ষরতা অভিযান এবং গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকুবেটরের আয়োজনে রেডিও নলতা-৯৯.২ এফএম’এ “শিশু সুরক্ষা” বিষয়ক টকশো পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০১২ খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক আশরাফুর রহমান, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, পানিতে ডুবে মৃত্যু শিশুর অভিভাবক নাজমুল হোসেন। রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সার্বিখ সহযোগীতায় সাব্বির হোসেনের সম্পাদানায় রেডিও উপস্থাপক মামুন হোসাইনের সঞ্চলনায় বিকাল ৪টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারণ করা হয়।
উল্লেখ্য যে, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহারে বাংলাদেশ বিশ্বের অন্যতম। আমাদের দেশের ১-৪ বছর বয়সী শিশুর মোট মৃত্যুর ৪৩ শতাংশ দায়ী পানিতে ডুবে যাওয়া। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এবং আগামীতে দেশ ও জাতি গঠনে অভিভাবকদের রয়েছে অনেক বড় দায়িত্বও কর্তব্য। কিন্তু একটুখানি অসাবধানতার কারণে প্রতিনিয়ত কোমলমতি শিশুরা পানিতে ডুবে মারা যায়। বিবিএস এবং স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৬ সালের এক সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন ৫বছরের নিচে ৩২ জন শিশু পানিতে ডুবে মারা যায়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে দৈনিক গড়ে ৫০ জন কোমলমতি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। অভিভাবকদের অসাবধানতাই পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রধান কারণ এমনটাই বলছেন বিশেজ্ঞরা। তাই অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর