বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

রাজা প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরে এখন উৎসবের আমেজ

নিজিস্ব প্রতিবেদক : / ১৪৬ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২২ মার্চ, ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশের অন্যতম একটি স্মৃতিবহুল স্থানের নাম ঈশ্বরীপুর।এখন মূলতঃ অজ পাড়াগাঁ।সেই অজ পাড়াটি এখন সেজেছে নতুন ঢঙে। যেখানে একসময় রাজা-বাদশাদের পদচারণায় মুখরিত ছিল। সেটি এখন শুধু স্মৃতিই। এখানেই ছিল যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজধানী যার নাম ধুমঘাট ।প্রতাপাদিত্যের রাজধানীতে দীর্ঘকাল কোন নামিদামি মানুষের পদার্পণ ঘটেনি।তবে হঠাৎ করেই এই এলাকাটি দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে কর্মচঞ্চল হয়ে পড়েছে ঈশ্বরীপুর গ্রামটি। এই গ্রামে আগামী ২৭ মার্চ রাজার বেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মোদির আগমনকে ঘিরে ঈশ্বরীপুরে এখন উৎসবের আমেজ। প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে তিনি পূজায় অংশগ্রহণ করবেন ।সনাতন ধর্মাবলম্বীদের কাছে ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র স্থান।

দায়িত্বশীল সুত্র জানায়,ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখানে নেয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। বাংলাদেশ সরকারের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা,সেনাবাহিনী, পুলিশ,র্যাব সহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীলরা দাপিয়ে বেড়াচ্ছেন গোটা শ্যামনগর। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ঈশ্বরীপুর।ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম সাহা জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরীপুর ধন্য। আমরা তার শুভ আগমনের প্রহর গুনছি। প্রতিদিন ঈশ্বরীপুরের আকাশে হেলিকপ্টার ওঠানামা করছে । বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈশ্বরীপুরে আসছেন এটি গর্বের। ভারতীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত প্রতাপাদিত্যের ঈশ্বরীপুর।

এবার ইতিহাসের পাতা থেকে ঈশ্বরীপুর সম্পর্কে কিছু কথা ঃ

সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত শ্যামনগর উপজেলা। উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে ঈশ্বরীপুর।
ইতিহাস অনুসারে, নবাব সোলায়মানের পুত্র নবাব দাউদ শাহের স্বাধীনতার চেতনা থেকেই কালক্রমে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যশোর রাজ্যের রাজধানী। ১৫৭৩ সালে সিংহাসনে বসেন দাউদ শাহ। তার দুই বাল্যবন্ধু শ্রীহরিকে ‘বিক্রমাদিত্য’ এবং জানকিকে ‘বসন্ত রায়’ উপাধি দিয়ে তিনি তাদের মন্ত্রী পদে নিযুক্ত করেন। বর্তমানে সুন্দরবনঘেরা এ এলাকার জলদস্যু, মগ, পর্তুগিজদের লুটতরাজ এবং অত্যাচার দমনের জন্য নবাব দাউদ শাহ বিক্রমাদিত্য ও বসন্ত রায়কে দায়িত্ব দেন। বসন্ত রায় সাতক্ষীরায় এক গ্রামে এসে ঘাঁটি গাড়েন। এ কারণে এখানকার নাম হয় বসন্তপুর। বিক্রমাদিত্যকে দেয়া হয় অন্য এলাকার দায়িত্ব।

বিক্রমাদিত্যের পুত্র প্রতাপাদিত্য পিতার জীবদ্দশায় আরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নেন। এ সময়ে নবাব দাউদ শাহের সঙ্গে বিরোধ দেখা দেয় দিল্লির সম্রাট আকবরের। সম্রাট আকবর নবাব দাউদ শাহকে শিক্ষা দেয়ার জন্য বিরাট এক রণতরী ও সৈন্যবহর নিয়ে যুদ্ধে চলে আসেন। ইতিহাসবিদদের মতে, ওই নৌবহরের নেতৃত্বে ছিলেন স্বয়ং সম্রাট আকবর। সম্রাট আকবর ও নবাব দাউদ শাহের মধ্যে যুদ্ধ শুরু হয় ‘রাজমহল’ নামক স্থানে। দীর্ঘ যুদ্ধে নবাব দাউদ শাহ পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে গোপনে তার সমুদয় ধনসম্পদ পাঠিয়ে দেন রাজা প্রতাপাদিত্যের কাছে। এ বিপুল ধনসম্পদ নিয়ে পরে প্রতাপাদিত্য ঈশ্বরীপুরে তৈরি করেন এক বিলাসবহুল রাজধানী। এক স্থানের ‘যশ’ (সম্পদ) অন্যস্থানে এনে রাজ্য গড়ার কাহিনী লোকমুখে ফিরতে ফিরতে এ এলাকার নাম হয় যশোহর বা যশোর। রাজা প্রতাপাদিত্য নিজেকে ‘স্বাধীন রাজা’ হিসেবে ঘোষণা দেন ১৫৯৯ সালে। ১৬১২ সালে সুবেদার ইসলাম খাঁর সঙ্গে যুদ্ধে নিহত হওয়ার আগ পর্যন্ত প্রতাপাদিত্য ঈশ্বরীপুরে নির্মাণ করেন বহু ইমারত ও দুর্গ । বহিঃশত্রু থেকে রাজ্য রক্ষা করার জন্য তিনি মুকুন্দপুর থেকে কালীগঞ্জ থানা হয়ে আশাশুনি থানা পর্যন্ত ‘গড়’ খনন করেন।

ইতিহাসের স্মৃতিবিজড়িত ঈশ্বরীপুরে কালের স্বাক্ষী হয়ে আজো এখানে অবশিষ্ট আছে অনেক কিছুই। সম্রাট আকবর যুদ্ধে পাঠিয়েছিলেন তার প্রিয় ১২ ওমরাহকে। যুদ্ধে নিহত হওয়ার পর তাদের এখানে একই সঙ্গে দাফন করা হয়। ইট দিয়ে বাঁধানো এ কবরস্থানকে স্থানীয়রা বলেন, বারো ওমরাহর কবর। এ কবরের এক একটির দৈর্ঘ্য প্রায় ১২ থেকে ১৪ হাত। এ স্মৃতিচিহ্নটিও এখনো চোখে পড়ে । এ কবরের পাশেই রয়েছে ৫ গম্বুজবিশিষ্ট ঐতিহাসিক শাহি মসজিদ। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে এ মসজিদের সংস্কার হয়েছে। মসজিদ থেকে আরো কিছুদূর গেলে চোখে পড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র যশোরেশ্বরী কালীমন্দির। অনেকে এ মন্দিরকে যশোরেশ্বরী দেবীর মন্দির বলে থাকে। এ মন্দিরের একটু দূরেই রয়েছে ভাঙাবাড়ির মতো দেখতে একটি ভবন। স্থানীয়ভাবে এটি ‘হাবসিখানা’ বলে পরিচিত। অনেকের মতে, এখানে আফ্রিকা থেকে আনা ক্রীতদাসদের রাখা হতো এবং একইসঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের শাস্তি দেয়া হতো।

এ ঐতিহাসিক স্মৃতিচিহ্ন দেখতে, অতীত জানতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এলাকায় লোকসমাগম হলেও রাজা প্রতাপাদিত্যের রাজধানীর স্মৃতিচিহ্নের কাহিনীগুলি জানার কোনও ব্যবস্থা নেই।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর