সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দাবি মেনে নিলো সরকার, কালই খুলছে দোকানপাট-শপিংমল

অনলাইন ডেস্ক। / ২৫৩ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

ব্যবসায়ীদের লাগাতার বিক্ষোভ ও দাবির মুখে করোনাকালীন চলমান লকডাউনে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সময়ে কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ৭ দিনের এ লকডাউন চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

লকডাউনে শিল্প-কারখানা ও নির্মাণকার্য চালু রাখার পাশাপাশি সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবল নিয়ে সচল রাখারও নির্দেশনা দেয় সরকার।

গেল বছর করোনাকালীন দীর্ঘ সময় উপার্জনহীন থাকা ব্যবসায়ীরা এবার লকডাউনে সবকিছু খোলা রেখে শুধু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই রাস্তায় নামে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে জীবন-জীবিকার তাগিদে কোথাও কোথাও দোকানপাট খোলা রাখতেও দেখা যায়। রাজধানীর গুলিস্থান-নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় গত কদিন ধরেই দোকানপাট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করছিলেন সাধারণ ব্যবসায়ীরা।

তারা বলছেন, লকডাউনে গণপরিবহনসহ সবকিছুই যদি খোলা রাখা হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট কেন খুলতে দেয়া হবে না। তারা সরকারের এ সিদ্ধান্তকে অপরিকল্পিত ও পক্ষপাতমূলক বলেও দাবি করেন।

এদিকে লকডাউনের প্রথম দুদিন গণপরিবহন বন্ধ থাকলেও কর্মজীবী মানুষের চরম ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গতকাল বুধবার থেকে দেশের সিটি করপোরেশন এলাকাসমূহে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করে। আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ রাখার কথা বলা হলেও সরেজমিনে দেখা যাচ্ছে, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর থেকে ঢাকার ভেতরে অবাদে গণপরিবহন চলাচল করছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর