বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু পরিবারের উপর হামলা, বাড়িঘর পুজামন্ডপ ভাংচুর।

নিজস্ব প্রতিবেদন। / ২১০ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দুদের বাড়িঘর ও পুজা মন্ডপ ভাংচুর করেছে একদল লাঠিয়াল। তাদের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।
উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় মঙ্গলবার রাতে এই হামলা হয় বলে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান।

আহতরা হলেন নগেন্দ্র বাউলিয়া (৬০), সুভাষ বাউলিয়া (৪২), গোবিন্দ বাউলিয়া (৪০), যতীন বাউলিয়া (৩৮), মিলন বাউলিয়া (২০), নিত্যানন্দ (১৮), মমতা বাউলিয়া (২৫) ও তপন বাউলিয়া (৪৮)।

তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্হানীয়রা জানান।

ওসি নাজমুল হুদা বলেন, স্থানীয় একটি মেয়ের সঙ্গে আরেক পাড়ার ছেলের প্রেমের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও পুজা মন্ডপ ভাঙচুরের ঘটনা সহ হামলার খবর শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জানান।

সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী বলেন, স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ গ্যারেজ ও ঈশ্বরীপুরের একদল দুর্বৃত্ত ফুলতলা গ্রামের সুভাষ বাউলিয়া ও নগেন্দ্রনাথের বাড়ি ভেঙেচুরে তছনছ করে দেয়।

মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে লোহার রড ও লাঠিসোঠা নিয়ে শতাধিক হামলাকারী অতর্কিতে হামলা চালায়। স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করলেও বৃষ্টির মতো নিক্ষিপ্ত ইটপাটকেলের কাছে এলাকার মানুষ অসহায় হয়ে পড়ে।ফুলতলা গ্রামের যতীন বাউলিয়া বলেন, স্থানীয় মেয়েদের উত্ত্যক্তকারী কয়েকজন যুবককে বাধা দেয়ায় শতাধিক বিভিন্ন বয়সী লাঠিয়াল হামলা চালিয়ে তাদের পুজামন্ডপ ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণপদ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
কালিগঞ্জ সার্কেলের এএসপি এম মোহাইমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর