সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

রোহিঙ্গাদের পাসপোর্টে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ।

প্রতিবেদকের নাম / ১৬৫ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১১ পূর্বাহ্ণ

ঝিনুক ডেস্ক-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তাকারী হিসেবে শুধু পুলিশ নয়, এ প্রক্রিয়ায় অনেকেই জড়িত রয়েছে। তবে যারাই জড়িত থাকুক, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে অনেক সংস্থা জড়িত থাকতে পারে। শুধু পুলিশের দিকে ইঙ্গিত করলে চলবে না। এ কাজে শুধু পুলিশ জড়িত নয়। এখানে স্থানীয় চেয়ারম্যান, জন্মনিবন্ধন যিনি করেন তিনি, ওয়ার্ড কমিশনার এবং যারা জাতীয় পরিচয়পত্র তৈরি করেন তারাও জড়িত। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার কাজে যারাই সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের মধ্যে যারা পাসপোর্ট পেয়েছে বা পাচ্ছে, তারা যাতে পাসপোর্ট না পায় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তাদের বায়োমেট্রিক্স করা হয়েছিল। সে সময় আট লাখের বেশি রোহিঙ্গার আইডি কার্ড করা হয়েছিল। এর বাইরেও আরও তিন লাখ রোহিঙ্গা এসেছে। তাদের বায়োমেট্রিক্স করা হয়নি। তারাই এসব অপকর্মে বেশি জড়াচ্ছে। তবে এ-সংক্রান্ত যে সফটওয়্যার রয়েছে, সেখানে ইনটিগ্রেটেড হচ্ছে। তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে।

মন্ত্রী জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজায় ৩১ হাজার ১০০ পূজামণ্ডপের নিরাপত্তায় সাড়ে তিন লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কঠোর অবস্থানে থাকবে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের মতো পুলিশেও শুদ্ধি অভিযান চলমান। সব অপরাধের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সুতরাং কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর