শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে খাওয়ার পানির চাহিদা মিটাতে নকিপুর ড্রিংকিং ওয়াটার এর শুভ উদ্বোধন ঘোষণা

স্টাফ রিপোর্টার / ১৩৩ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৯:৩১ পূর্বাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে খাবার পানির চাহিদা মেটাতে নকিপুর ড্রিংকিং ওয়াটার এর উদ্বোধন হয়েছে। ২৮ এপ্রিল বুধবার বিকাল ৫টায় পানির প্লান্টটি উদ্বোধন হয়।

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর লবণাক্ত পানির কারণে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। তরুণ উদ্যোক্তা নকিপুর ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী মোঃ হাসান মানুষের খাওয়ার পানির চাহিদা মিটাতে আমার ওয়াটার এন্ড টেকনোলজির সহযোগিতায় কয়েক লক্ষ টাকা ব্যায়ে পানির প্লান্ট বসান।

বুধবার বিকালে নকিপুর মধ্যপাড়া শীতলাতলা মাঠে আলোচনা শেষে পানির প্লান্ট এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও শ্যামনগর সদর চেয়ারম্যান এ্যাডঃ জগলুল হায়দার বাবু।
উপস্থিত ছিলেন, নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর কবির, চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, নকিপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত দাশ, বাংলাদেশ কৃষকলীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মনজুর এলাহী, শিক্ষক রনজিত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জহুরুল হায়দার বাবু বলেন উপজেলা সদরে নকিপুরে খাওয়ার পানির চাহিদা মেটাতে নকিপুর ড্রিংকিং ওয়াটার নামই ও পানির প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর